ভিডিও এআই স্টার্টআপ ক্যালিপসাকে কিনলো মটোরোলা

২০ এপ্রিল, ২০২২ ০০:৪০  
লন্ডনভিত্তিক ভিডিও-এআই স্টার্টআপ ক্যালিপসাকে অধিগ্রহণ করেছে মটোরোলা সল্যুউশনস। যেকোনো ভিডিও সিকিউরিটি সল্যুউশনে এআইভিত্তিক অ্যানালাইটিক্স ব্যবহারে সক্ষমতা বাড়ানোর জন্য এবং গ্রাহকদেরকে অ্যালার্ম ভেরিফাই করা ও তাৎক্ষণিকভাবে টেম্পারি সনাক্তে ক্যালিপসাকে কিনেছে কোম্পানিটি। খবর রয়টার্স। ২০১১ সালে মটোরোলা দুইটি ভাগে বিভক্ত হওয়ার পর মটোরোলা সল্যুউশনস জননিরাপত্তা এবং এন্টারপ্রাইজ নিরাপত্তা পণ্য ও সেবাকে গুরুত্ব দিয়ে ব্যবসায় পরিচালনা করছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক অধিগ্রহণের মাধ্যমেম ভিডিও অপারেশনে বেশ প্রবৃদ্ধি ঘটিয়েছে মটোরোলা সল্যুউশনস। মটোরোলার সফটওয়্যার ও মোবাইল ভিডিও সিটিও মাহেশ সপ্তর্ষী বলেন, মটোরোলার পণ্য যেমন এন্ড-টু-এন্ড সিকিউরিটি সল্যুউশনস, ক্যামেরা প্রযুক্তি এবং অন্যান্য ফিচার যেমন অ্যালকোহলের বয়স যাচাই ইত্যাদি ক্ষেত্রে ক্যালিপসার প্রযুক্তি ক্লাউডভিত্তিক এআই ব্যবহারে প্রচুর ডেটার বিশ্লেষণে সহায়তা করবে। ক্যালিপসা যেকোনো সার্ভার থাকা কিংবা না থাকা ক্যামেরা ও যেকোনো সেবার সাথে কাজ করতে সক্ষম। ২০১৬ সালে ক্যামব্রিজ, ইউসিএল এবং ইমপেরিয়াল ইউনিভার্সিটির একটি টিম লন্ডনে এই স্টার্টআপটি প্রতিষ্ঠা করেন। তাদের প্রযুক্তি ভিডিও মনিটরিং সিস্টেমে ভুয়া অ্যালার্মের পরিমান ৯০ শতাংশের বেশি কমিয়ে আনতে সক্ষম বলে দাবি করা হয়। ডিবিটেক/বিএমটি